স্পেশাল ইভেন্ট1
স্পেশাল ইভেন্ট
৩২ বছরের পুরোনো নীতিতে ফেরার যৌক্তিকতা!
বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের বড় একটি অংশই মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়। এর মধ্যে ওষুধের দাম সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চাপগুলোর একটি। বিশেষ করে ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের নিয়মিত ওষুধ কিনতে গিয়ে প্রতি মাসেই উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এমন বাস্তবতায় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণের নীতি শুধু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নয়; বরং
এক্সক্লুসিভ দিবস
ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের হার বেশি পুরুষদের, প্রধান ঝুঁকি ধূমপান
প্রতি বছর ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হয়। ফুসফুসের ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার গুরুত্ব তুলে ধরা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে মানুষকে উৎসাহিত করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
ভিডিও ইভেন্ট
আক্রান্ত ব্যক্তি কতদিন ডেঙ্গু ছড়াতে পারে?
আক্রান্ত ব্যক্তি কতদিন ডেঙ্গু ছড়াতে পারে? জনসার্থে বিবিসির এই ভিডিওটি আপনার ভাল লাগবে, শুনুন-
নারী ও পুরুষের বন্ধ্যত্ব কেন হয়, চিকিৎসা কী
সাধারণত কোনো দম্পতি এক বছর বা এর বেশি সময় ধরে কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া নিয়মিত সহবাস এবং ৩৫ বছরের ঊর্ধ্ব দম্পতি কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া ৬ মাস নিয়মিত সহবাসের পরও সন্তান ধারণে ব্যর্থ হলে তবেই এ সমস্যাকে বলা হয় বন্ধ্যত্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বিশ্বজুড়ে ১০ থেকে ১৫ শতাংশ দম্পতি বন্ধ্যত্বে ভোগেন। বাংলাদেশেও এই সংখ্যা কম নয়। -২৫ জুলাই আইভিএফ দিবস উপলক্ষে সংগৃহিত লেখাটি উপস্থাপন করা হলো।
চুল পড়া ঠেকাতে পেঁয়াজ, মেথি বা কালো জিরার তেল কি সত্যি কার্যকরী?
চুল পড়া যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, হঠাৎ বেড়ে যায়, নির্দিষ্ট জায়গায় টাকের মতো হয়, মাথার ত্বকে চুলকানি/খুশকি/লালভাব থাকে বা সামনের চুলের রেখা ক্রমশ পিছিয়ে যায়, তাহলে আগে কারণ নির্ণয় করা উচিত।
অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে পুরোনো নীতিতে ফেরার যৌক্তিকতা!
বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের বড় একটি অংশই মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়। এর মধ্যে ওষুধের দাম সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চাপগুলোর একটি। বিশেষ করে ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের নিয়মিত ওষুধ কিনতে গিয়ে প্রতি মাসেই উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়।
স্বাস্থ্যসেবায় বাংলাদেশ
কমিউনিটি ক্লিনিক : সেবার মানোন্নয়নে করণীয়
জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়, তবে এর প্রস্তুতি বেশ আগে থেকেই শুরু হয়েছিল। কমিউনিটি ক্লিনিক হলো ৪ কক্ষ বিশিষ্ট একটি ছোট একতলা ভবন, যা কমিউনিটি সদস্যদের কর্তৃক দানকৃত ৫-৮ শতাংশ জমির ওপর সরকারি তহবিলে তৈরি করা হয়েছে। বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৪৬৭-এ। কমিউনিটি ক্লিনিক বর্তমানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্যের নেতৃত্বে সমাজের বিভিন্ন স্তরের জনগণ নিয়ে গঠিত ১৩-১৭ সদস্য বিশিষ্ট কমিউনিটি গ্রুপ কমিউনিটি ক্লিনিক পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ
বিশ্বায়নের এ যুগে অনেক শিক্ষার্থীর লক্ষ্য থাকে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা। সে লক্ষ্য পূরণে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মূলত ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ কাজে লাগিয়ে। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশ্বমানের সুনাম, গুণগত পাঠদান ও ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এসব জনপ্রিয়তার প্রধান কারণ। চলচ্চিত্র, সাহিত্য, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কিংবা বিজ্ঞান—প্রতিটি ক্ষেত্রেই এখানকার বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মর্যাদা ধরে রেখেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রায় ৫,০০০টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও
ইউনিভার্সিটি অব লন্ডনে বৃত্তি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ দিতে ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ চালু করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমিয়ে এ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিতসংখ্যক বৃত্তি প্রদান করবে। আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত অফার পেতে হবে। যেসব শিক্ষার্থী প্রথমবারের